ফোন করুন
01760766097
মেইল করুন
infotopsdi@gmail.com

বিসমিল্লাহির রহমানির রহিম

সম্মানিত অভিভাবকবৃন্দ ও প্রিয় শিক্ষার্থীবৃন্দ,

যুগের সাথে তাল মিলিয়ে তথ্যপ্রযুক্তি এবং আধুনিক কর্মমুখী শিক্ষায় দক্ষ হয়ে ওঠা আজকের তরুণ প্রজন্মের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ও সুযোগ। এই লক্ষ্যকে সামনে রেখেই পার্বতীপুর স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট (PSDI) প্রতিষ্ঠিত হয়েছে।

আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, আমাদের প্রতিষ্ঠান জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (NSDA) কর্তৃক Skills Training Provider (STP) হিসেবে স্বীকৃতি লাভ করেছে। এর মাধ্যমে আমরা আমাদের শিক্ষার্থীদের জন্য নিয়ে এসেছি সরকারিভাবে স্বীকৃত এবং মানসম্মত প্রফেশনাল শর্ট কোর্স।

আমাদের মূল উদ্দেশ্য হলো কেবল তাত্ত্বিক জ্ঞান প্রদান নয়, বরং আধুনিক ল্যাব ও অভিজ্ঞ ট্রেইনারদের মাধ্যমে বাস্তবমুখী ও হাতে-কলমে প্রশিক্ষণ নিশ্চিত করা—যা শিক্ষার্থীদের দেশীয় ও আন্তর্জাতিক জব মার্কেটে আত্মবিশ্বাসী করে তুলবে। বেকারত্ব দূরীকরণ এবং দক্ষ জনশক্তি গড়ার এই যাত্রায় আমরা আপনাদের সকলের সহযোগিতা ও শুভকামনা কামনা করি।"

আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, পার্বতীপুর স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট (PSDI) থেকে প্রশিক্ষণ গ্রহণ করে শিক্ষার্থীরা দেশ ও জাতির কল্যাণে অবদান রাখবে এবং নৈতিকতা ও জ্ঞানের আলোয় নিজ নিজ জীবনকে আলোকিত করবে।

আল্লাহ তায়ালা আমাদের এই প্রচেষ্টাকে কবুল করুন। আমিন।

— ব্যবস্থাপনা পরিচালক
সাজ্জাদ হোসেন
পার্বতীপুর স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট (PSDI)

নিয়মিত আপডেট পেতে সাবস্ত্রাইব করুন

চিন্তা করবেন না, আমরা আপনাকে ইমেল দিয়ে স্প্যাম করব না।